উত্তরদিনাজপুর

রায়গঞ্জ পুর এলাকায় দেখা দিয়েছে ডেঙ্গুর আতঙ্ক

কয়েকদিন বৃষ্টির কারনে উত্তর দিনাজপুর জেলার সবকটি নদী ফুলে ফেপে উঠায় বন্যা পরিস্থিতি পরিনত হয়েছে জেলা জুড়ে। বন্যার জল নেমে যাওয়ার পর এবারে ডেঙ্গুর আতঙ্গ। জেলার রায়গঞ্জ পুর এলাকায় ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি জানাজানি হতেই সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রায়গঞ্জ পুর এলাকার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুপ্রিয় রায়(১৬) নামে এক যুবক ডেঙ্গু রোগে আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছে। রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকার বাসিন্দা দুলাল রায়ের ছেলে সুপ্রিয় রায় কৈলাশ্চন্দ্র রাধারানী উচ্চ বিদ্যাপীঠের একাদশ শ্রেনীর ছাত্র সুপ্রিয়র রক্ত পরীক্ষা করে ডেঙ্গুর সন্ধান মিলেছে বলে জানা গিয়েছে।

            খবর পাওয়া মাত্রই রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের নেতৃত্বে পুরসভার স্বাস্থ্যবিষয়ক কমিটি আক্রান্তের বাড়িতে পৌঁছে যান। সুপ্রিয় রায়ের পরিবারের লোকেদের সাথে কথা বলেন। প্রয়োজনীয় সব রকম ব্যাবস্থা গ্রহন করেন তারা। ২৫ নম্বর ওয়ার্ডের দেবীনগরের ওই এলাকায় মশাবাহিত রোগ যাতে না ছড়ায় সেই জন্য প্রতিরোধমূলক ব্যাবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। এলাকায় নিকাশি ব্যাবস্থা স্বচ্ছ রাখার পাশাপাশি মশা মারার কামান দাগার ব্যাবস্থা করা হয়েছে। শুধু ওই এলাকাতেই নয় বন্যা কবলিত রায়গঞ্জ শহরের জল নেমে যাবার পর সেখানেও মশা তাড়ানোর ব্যাবস্থা করা হচ্ছে। যাতে কোন পুরবাসী জলবাহিত রোগের পাশাপাশি ডেঙ্গু রোগে আক্রান্ত না হয়। সেই দিকে করা নজর দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে বলে জানা গিয়েছে।